খাস জমি দখল করে পুকুর খনন ভূমিক কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩
খাস জমি দখল করে পুকুর খনন ইউনিয়ন ভূমিক কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ পঞ্চগড় সদর উপজেলায় সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি অন্যায় ভাবে দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে মোঃ আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজার জে এল নং -৯, সিট নং-৩ এর অন্তর্ভুক্ত সরকারি খাস খতিয়ান মুক্ত জমি ২৪৬৭ দাগে। ইউনিয়নের জামাদার পাড়া গ্রামের মোঃ আলী হোসেন এর ছেলে মোঃ আমির হোসেন নিজের জমির সাথে সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি সহ পুকুর খনন করেছে। পুকুরে মাছ চাষ করছে। পুকুরের পারে উঁচু করে বেঁধে পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে নির্মিত দুটি কালভার্টের ভেতর দিয়ে স্বাভাবিকভাবে পানি চলাচলের বিঘ্ন সৃষ্টি করেছেন। পাশাপাশি ভূমি আইন লংঘন করে অন্যায় ভাবে ব্যক্তি মালিকানাধীন জমির পাশ দিয়ে গভীর গর্ত করেছেন। স্থানীয়রা জানান, ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী ভূমি সহকারী কর্মকর্তার সম্পৃক্ততার কারণে খাস জমি দখল করে পুকুর খননের ঘটনা ঘটেছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব হল সরকারি সম্পদ রক্ষা করা। তিনি তা না করে স্থানীয় বাসিন্দা মোঃ আমির হোসেনকে খাস জমি দখলে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমির হোসেন যখন পুকুর খনন করেন বিষয়টি নিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেনের থেকে অর্থ গ্রহণ করে সরকারি খাস জমিতে পুকুর খননের সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকেই। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ২৪৬৮ নং দাগে আমির হোসেনের ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। ২৪৬৭ নং দাগটি এক নং খাস খতিয়ানভুক্ত। ২৪৬৭ নং দাগের পূর্ব পাশে ২৪৭২ নং দাগটি ব্যক্তি মালিকানাধীন। আমির হোসেন নিজের জমিতে পুকুর খননের সময় ২৪৬৭ নং দাগের ভেতর পুকুর খনন করেন। পার্শ্ববর্তী ২৪৭২ নং দাগের পার ঘেঁষে গর্ত করে পুকুরের পাড় নির্মাণ করেন। স্থনিয়রা জানান, বছরখানেক আগে আমির হোসেন এখানে পুকুর খনন করেছে। সে সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। জমিতে পুকুর খনন করা হচ্ছে মর্মে আমরা স্থানীয় জনগণ বারবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলেও তিনি কোন জোরালো পদক্ষেপ গ্রহণ করেননি। পরে বিষয়টি নিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি প্রায় ছয় বছর যাবত এই ইউনিয়নের দায়িত্ব পালন করছি। বছরখানেক আগে আমির হোসেন পুকুর খনন করেছে। খননের সময় আমি তাকে নিষেধ করি। আমি তার কাছ থেকে কোন প্রকার আর্থিক লেনদেন করিনি।আমার জানামতে আমির হোসেন ২২ শতক খাস জমি দখল করে গভীর পুকুর করেছে। তার ৬ বছরের দায়িত্ব চলাকালীন সময়ে আমির হোসেন কিভাবে পুকুর খনন করলো এই প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিতে পারেননি। একপর্যায়ে তিনি বলেন আমির হোসেনের একটা বড় জমি আমরা দখল উদ্ধার করি এবং সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করি। পরবর্তীতে এই জমি উপজেলা সহকারী ভূমি কমিশনার মৌখিকভাবে তাকে চাষাবাদ করার অনুমতি প্রদান করেন। আমির হোসেন অন্যায় ভাবে ব্রিজের নিচ দিয়ে পানি চলাচলে দেখা সৃষ্টি করেছে। সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে জমির আকৃতি পরিবর্তন ঘটিয়েছে। এবং ভূমি আইন লঙ্ঘন করে ব্যক্তি মালিকানাধীন জমি সীমানা দিয়ে ড্রেন খনন করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা ? এমন প্রশ্নের জবাবে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আমরা আমাদের সার্ভেয়ার দ্বারা জমি মাপ দেওয়ার পর আমির হোসেনকে নোটিশ করব।আমির হোসেন ঐ জমি লিজ নিতে চেয়েছিলেন। কিন্তু ঐ জমি লিজ দেওয়ার কোন সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আমিনুর ইসলাম কুদ্দুস খাস জমি দখল করে পুকুর খনন ও অন্যায় ভাবে ব্যক্তি মালিকানাধীন জমির পাশ দিয়ে ড্রেন নির্মাণের সত্যতাস্বীকার করে বলেন। আমির হোসেন যা করেছে অন্যায় করেছে। তাকে আইনের আওতায় না এনে সরকারি জমি ফিরিয়ে নেওয়া হোক। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে জমি মাপ করার সময় আমি সব জানতে পারি।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
